তারা | Tara Getting your Trinity Audio player ready... নিত্য তোমা হেরি প্রাতে ওই গিরি-শিরেকি হেতু, কহ তা মোরে, সুচারু-হাসিনি ?নিত্য অবগাহি দেহ শিশিরের নীরে,দেও দেখা, হৈমবতি, থাকিতে যামিনী।বহে কলকল রবে স্বচ্ছ প্রবাহিণীগিরি-তলে ; সে দর্পণে নিরখিতে ধীরেও মুখের আভা কি লো, আইস, কামিনি,কুসুম-শয়ন থুয়ে সুবর্ণ মন্দিরে?—কিম্বা, দেহ কারাগার তেয়াগি ভূতলে,স্নেহ-কারী জন-প্রাণ তুমি দেব-পুরে,ভাল বাসি এ দাসেরে, আইস এ ছলেহৃদয় আঁধার তার খেদাইতে দূরে ?সত্য যদি, নিত্য তবে শোভ নভস্তলে,জুড়াও এ আঁখি দুটি নিত্য নিত্য ঊরে।।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 128