বাল্মীকি | Valmiki Getting your Trinity Audio player ready... স্বপনে ভ্রমিনু আমি গহন কাননেএকাকী ৷ দেখিনু দূরে যুব এক জন,দাঁড়ায়ে তাহার কাছে প্রাচীন ব্রাহ্মণ—দ্রোণ যেন ভয়-শূন্য কুরুক্ষেত্র-রণে ৷”চাহিস্ বধিতে মোরে কিসের কারণে?”জিজ্ঞাসিলা দ্বিজবর মধুর বচনে ৷”বধি তোমা হরি আমি লব তব ধন,”উত্তরিলা যুব জন ভীম গরজনে ৷—পরিবরতিল স্বপ্ন ৷ শুনিনু সত্বরেসুধাময় গীত-ধ্বনি,আপনি ভারতী,মোহিতে ব্রহ্মার মনঃ,স্বর্ণ বীণা করে,আরম্ভিলা গীত যেন—মনোহর অতি!সে দুরন্ত যুব জন,সে বৃদ্ধের বরে,হইল,ভারত,তব কবি-কুল-পতি!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 134