ওই শুনি শূন্যপথে রথচক্রধ্বনি,

ও নহে শারদমেঘে লঘু গরজন।

কাহার আসার আশে নীরবে অবনী

আকুল শিশিরজলে ভাসায় নয়ন!

কার কন্ঠহার হ’তে সোনার ছটায়

চারি দিকে ঝলমল শারদ-কিরণ!

প্রফুল্ল মালতী বনে প্রভাতে লুটায়

কাহার অমল শুভ্র অঞ্চল-বসন!

কাহার মঞ্জুল হাসি, সুগন্ধ নিশ্বাস

নিকুঞ্জে ফুটায়ে তুলে শেফালি কামিনী।

ওকি রাজহংসরব, ওই কলভাষ?

নহে গো, বাজিছে অঙ্গে কঙ্কণ কিঙ্কিনী।

ছাড়িয়া অনন্তধাম সৌন্দর্য-কৈলাস,

আসিছেন এ বঙ্গের আনন্দ-রূপিণী।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago