শারদা | sharada Getting your Trinity Audio player ready... ওই শুনি শূন্যপথে রথচক্রধ্বনি,ও নহে শারদমেঘে লঘু গরজন।কাহার আসার আশে নীরবে অবনীআকুল শিশিরজলে ভাসায় নয়ন!কার কন্ঠহার হ’তে সোনার ছটায়চারি দিকে ঝলমল শারদ-কিরণ!প্রফুল্ল মালতী বনে প্রভাতে লুটায়কাহার অমল শুভ্র অঞ্চল-বসন!কাহার মঞ্জুল হাসি, সুগন্ধ নিশ্বাসনিকুঞ্জে ফুটায়ে তুলে শেফালি কামিনী।ওকি রাজহংসরব, ওই কলভাষ?নহে গো, বাজিছে অঙ্গে কঙ্কণ কিঙ্কিনী।ছাড়িয়া অনন্তধাম সৌন্দর্য-কৈলাস,আসিছেন এ বঙ্গের আনন্দ-রূপিণী।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 126