মধুমৎ পার্থিবং রজঃ

শ্যামল আরণ্য মধু বহি এল ডাক-হরকরা–

আজি হতে তিরোহিতা পাণ্ডুবর্ণী বৈলাতী শর্করা

পূর্বাহ্নে পরাহ্নে মোর ভোজনের আয়োজন থেকে;

এ মধু করিব ভোগ রোটিকার স্তরে স্তরে মেখে।

যে দাক্ষিণ্য-উৎস হতে উৎসারিত এই মধুরতা

রসনার রসযোগে অন্তরে পশিবে তার কথা।

ভেবেছিনু, অকৃতার্থ হয় যদি তোমার প্রয়াস

সস্নেহ আঘাত দিবে তোমারে আমার পরিহাস;

তখন তো জানি নাই, গিরীন্দ্রের বন্য মধুকরী

তোমার সহায় হয়ে অর্ঘ্যপাত্র দিবে তব ভরি।

দেখিনু, বেদের মন্ত্র সফল হয়েছে তব প্রাণে;

তোমারে বরিল ধরা মধুময় আশীর্বাদ-দানে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago