মধুসন্ধায়ী – ৩ | modhusondhayi 3 Getting your Trinity Audio player ready... মধুমৎ পার্থিবং রজঃশ্যামল আরণ্য মধু বহি এল ডাক-হরকরা–আজি হতে তিরোহিতা পাণ্ডুবর্ণী বৈলাতী শর্করাপূর্বাহ্নে পরাহ্নে মোর ভোজনের আয়োজন থেকে;এ মধু করিব ভোগ রোটিকার স্তরে স্তরে মেখে।যে দাক্ষিণ্য-উৎস হতে উৎসারিত এই মধুরতারসনার রসযোগে অন্তরে পশিবে তার কথা।ভেবেছিনু, অকৃতার্থ হয় যদি তোমার প্রয়াসসস্নেহ আঘাত দিবে তোমারে আমার পরিহাস;তখন তো জানি নাই, গিরীন্দ্রের বন্য মধুকরীতোমার সহায় হয়ে অর্ঘ্যপাত্র দিবে তব ভরি।দেখিনু, বেদের মন্ত্র সফল হয়েছে তব প্রাণে;তোমারে বরিল ধরা মধুময় আশীর্বাদ-দানে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 58