বিবাগিনী | Bibagini Getting your Trinity Audio player ready... করেছ পথের ভিখারিনি মোরে কে গো সুন্দর সন্ন্যাসী?কোন বিবাগির মায়া-বনমাঝে বাজে ঘরছাড়া তব বাঁশি? ওগো সুন্দর সন্ন্যাসী।তব প্রেমরাঙা ভাঙা জোছনাহেরো শিশির-অশ্রু-লোচনা,ওই চলিয়াছে কাঁদি বরষার নদী গৈরিকরাঙা-বসনা।ওগো প্রেম-মহাযোগী, তব প্রেম লাগি নিখিল বিবাগি পরবাসী! ওগো সুন্দর সন্ন্যাসী। মম একা ঘরে নাথ দেখেছিনু তোমা ক্ষীণ দীপালোকে হীন করি,হেরি বাহির আলোকে অনন্তলোকে এ কী রূপ তব মরি মরি! দিয়া বেদনার পরে বেদনা নাথ একী এ বিপুল চেতনাতুমি জাগালে আমার রোদনে, অন্ধে দেখালে বিশ্ব-দ্যোতনা।ওগো নিষ্ঠুর মোর! অশুভ ও-রূপ তাই এত বাজে বুকে আসি। ওগো সুন্দর সন্ন্যাসী।-কাজী নজরুল ইসলাম Post Views: 192