মোর বেদনার কপূর্রবাস ভরপুর আজ দিগ্বলয়ে, বনের আঁধার লুটিয়ে কাঁদে হরিণটি তার হারার ভয়ে। হারিয়ে পাওয়া মানসী হায় নয়নজলে শয়ন তিতায়, ওগো, এ কোন্ জাদুর মায়ায় দু-চোখ আমার জলে ভাসে।
আজ আকাশ-সীমায় শব্দ শুনি অচিন পায়ের আসা-যাওয়ার, তাই মনে হয় এই যেন শেষ আমার অনেক দাবি-দাওয়ার। আজ কেহ নাই পথের সাথি, সামনে শুধু নিবিড় রাতি, আমায় দূরের বাঁশি ডাক দিয়েছে, রাখবে কে আর বাঁধন-পাশে।