রবীন্দ্রনাথ ঠাকুর

তব প্রেমে ধন্য তুমি করেছ আমারে | tobo preme dhonyo tumi korechho amare

তব প্রেমে ধন্য তুমি করেছ আমারে

প্রিয়তম। তবু শুধু মাধুর্য-মাঝারে

চাহি না নিমগ্ন করে রাখিতে হৃদয়।

আপনি যেথায় ধরা দিলে, স্নেহময়,

বিচিত্র সৌন্দর্যডোরে কত স্নেহে প্রেমে,

কত রূপে–সেথা আমি রহিব না থেমে

তোমার প্রণয়-অভিমানে। চিত্তে মোর

জড়ায়ে বাঁধিব নাকো সন্তোষের ডোর।

আমার অতীত তুমি যেথা, সেইখানে

অন্তরাত্মা ধায় নিত্য অনন্তের টানে

সকল বন্ধন-মাঝে– যেথায় উদার

অন্তহীন শক্তি আর মুক্তির বিস্তার।

তোমার মাধুর্য যেন বেঁধে নাহি রাখে,

তব ঐশ্বর্যের পানে টানে সে আমাকে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

7 hours ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

7 hours ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

1 week ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

1 week ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

1 week ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

1 week ago