রবীন্দ্রনাথ ঠাকুর

তব রবিকর আসে কর বাড়াইয়া | tobo robikor ase kor baraiya

তব রবিকর আসে কর বাড়াইয়া

            এ আমার ধরণীতে।

সারাদিন দ্বারে রহে কেন দাঁড়াইয়া

            কী আছে কী চায় নিতে।

রাতের আঁধারে ফিরে যায় যবে, জানি

নিয়ে যায় বহি মেঘ-আবরণখানি,

নয়নের জলে রচিত ব্যাকুল বাণী

            খচিত ললিত গীতে।

 

নব নব রূপে বরণে বরণে ভরি

বুকে লহ তুলি সেই মেঘ-উত্তরি।

লঘু সে চপল কোমল শ্যামল কালো,

হে নিরঞ্জন, নাই বাস তারে ভালো,

তারে দিয়ে তুমি ঢাক আপনার আলো

                     সকরুণ ছায়াটিতে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হীরামানিক জ্বলে

১. ছোট্ট গ্রাম সুন্দরপুরছোট্ট গ্রাম সুন্দরপুর।একটি নদীও আছে গ্রামের উত্তর প্রান্তে। মহকুমা থেকে বারো-তেরো মাইল,…

9 hours ago

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago