তব প্রেমে ধন্য তুমি করেছ আমারে | tobo preme dhonyo tumi korechho amare Getting your Trinity Audio player ready... তব প্রেমে ধন্য তুমি করেছ আমারেপ্রিয়তম। তবু শুধু মাধুর্য-মাঝারেচাহি না নিমগ্ন করে রাখিতে হৃদয়।আপনি যেথায় ধরা দিলে, স্নেহময়,বিচিত্র সৌন্দর্যডোরে কত স্নেহে প্রেমে,কত রূপে–সেথা আমি রহিব না থেমেতোমার প্রণয়-অভিমানে। চিত্তে মোরজড়ায়ে বাঁধিব নাকো সন্তোষের ডোর।আমার অতীত তুমি যেথা, সেইখানেঅন্তরাত্মা ধায় নিত্য অনন্তের টানেসকল বন্ধন-মাঝে– যেথায় উদারঅন্তহীন শক্তি আর মুক্তির বিস্তার।তোমার মাধুর্য যেন বেঁধে নাহি রাখে,তব ঐশ্বর্যের পানে টানে সে আমাকে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 123