একদা এলোচুলে    কোন্‌ ভুলে    ভুলিয়া

        আসিল সে আমার ভাঙা দ্বার   খুলিয়া।

        জ্যোৎস্না অনিমিখ,    চারি দিক    সুবিজন,

        চাহিল একবার    আঁখি তার    তুলিয়া।

        দখিনবায়ুভরে    থরথরে    কাঁপে বন,

        উঠিল প্রাণ মম    তারি সম   দুলিয়া।

        আবার ধীরে ধীরে   গেল ফিরে    আলসে,

        আমার সব হিয়া    মাড়াইয়া   গেল সে।

        আমার যাহা ছিল    সব নিল    আপনায়,

        হরিল আমাদের    আকাশের    আলো সে।

        সহসা এ জগৎ    ছায়াবৎ    হয়ে যায়,

        তাহারি চরণের    শরণের    লালসে।

        যে জন চলিয়াছে    তারি পাছে    সবে ধায়,

        নিখিলে যত প্রাণ    যত গান    ঘিরে তায়।

        সকল রূপহার    উপহার    চরণে,

        ধায় গো উদাসিয়া    যত হিয়া    পায় পায়।

        যে জন পড়ে থাকে    একা ডাকে    মরণে,

        সুদূর হতে হাসি    আর বাঁশি    শোনা যায়।

        শবদ নাহি আর,    চারি ধার    প্রাণহীন,

        কেবল ধুক্‌ ধুক্‌  করে বুক  নিশিদিন।

        যেন গো ধ্বনি এই    তারি সেই    চরণের,

        কেবলি বাজে শুনি,   তাই গুনি    দুই তিন।

        কুড়ায়ে সব-শেষ    অবশেষ   স্মরণের

        বসিয়া একজন    আনমন    উদাসীন।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

2 days ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

2 days ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

1 week ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

1 week ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

1 week ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

1 week ago