রবীন্দ্রনাথ ঠাকুর

একদা এ ভারতের কোন্‌ বনতলে | ekoda e bharoter kon bonotole

একদা এ ভারতের কোন্‌ বনতলে

কে তুমি মহান্‌ প্রাণ, কী আনন্দবলে

উচ্চারি উঠিলে উচ্চে– “শোনো বিশ্বজন,

শোনো অমৃতের পুত্র যত দেবগণ

দিব্যধামবাসী, আমি জেনেছি তাঁহারে,

মহান্ত পুরুষ যিনি আঁধারের পারে

জ্যোতির্ময়। তাঁরে জেনে, তাঁর পানে চাহি

মৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি।’

আরবার এ ভারতে কে দিবে গো আনি

সে মহা আনন্দমন্ত্র, সে উদাত্তবাণী

সঞ্জীবনী, স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয়

পরম ঘোষণা, সেই একান্ত নির্ভয়

অনন্ত অমৃতবার্তা।

   রে মৃত ভারত,

শুধু সেই এক আছে, নাহি অন্য পথ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

2 days ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

2 days ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

1 week ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

1 week ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

1 week ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

1 week ago