একদা এ ভারতের কোন্ বনতলে | ekoda e bharoter kon bonotole Getting your Trinity Audio player ready... একদা এ ভারতের কোন্ বনতলেকে তুমি মহান্ প্রাণ, কী আনন্দবলেউচ্চারি উঠিলে উচ্চে– “শোনো বিশ্বজন,শোনো অমৃতের পুত্র যত দেবগণদিব্যধামবাসী, আমি জেনেছি তাঁহারে,মহান্ত পুরুষ যিনি আঁধারের পারেজ্যোতির্ময়। তাঁরে জেনে, তাঁর পানে চাহিমৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি।’আরবার এ ভারতে কে দিবে গো আনিসে মহা আনন্দমন্ত্র, সে উদাত্তবাণীসঞ্জীবনী, স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয়পরম ঘোষণা, সেই একান্ত নির্ভয়অনন্ত অমৃতবার্তা। রে মৃত ভারত,শুধু সেই এক আছে, নাহি অন্য পথ।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 137