রবীন্দ্রনাথ ঠাকুর

এই মলিন বস্ত্র ছাড়তে হবে | ei molin bostro chharte hobe

এই   মলিন বস্ত্র ছাড়তে হবে

                     হবে গো এইবার–

       আমার এই        মলিন অহংকার।

                     দিনের কাজে ধুলা লাগি

                     অনেক দাগে হল দাগি,

                     এমনি তপ্ত হয়ে আছে

                         সহ্য করা ভার।

        আমার এই        মলিন অহংকার।

                        এখন তো কাজ সাঙ্গ হল

                                 দিনের অবসানে,

                        হল রে তাঁর আসার সময়

                                 আশা এল প্রাণে।

                         স্নান করে আয় এখন তবে

                           প্রেমের বসন পরতে হবে,

                           সন্ধ্যাবনের কুসুম তুলে

                                  গাঁথতে হবে হার।

                     ওরে আয়  সময় নেই যে আর।

                                  – রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago