এই মহাবিশ্বতলে

যন্ত্রণার ঘূর্ণযন্ত্র চলে,

চূর্ণ হতে থাকে গ্রহতারা।

উৎক্ষিপ্ত স্ফুলিঙ্গ যত

দিক্‌ বিদিকে অস্তিত্বের বেদনারে

প্রলয়দুঃখের রেণুজালে

ব্যাপ্ত করিবারে ছোটে প্রচণ্ড আবেগে।

পীড়নের যন্ত্রশালে

চেতনার উদ্দীপ্ত প্রাঙ্গণে

কোথা শেল শূল যত হতেছে ঝংকৃত,

কোথা ক্ষতরক্ত উৎসারিছে।

মানুষের ক্ষুদ্র দেহ,

যন্ত্রণার শক্তি তার কী দুঃসীম।

সৃষ্টি ও প্রলয়-সভাতলে–

তার বহ্নিরসপাত্র

কী লাগিয়া যোগ দিল বিশ্বের ভৈরবীচক্রে,

বিধাতার প্রচণ্ড মত্ততা– কেন

এ দেহের মৃৎভাণ্ড ভরিয়া

রক্তবর্ণ প্রলাপেরে অশ্রুস্রোতে করে বিপ্লাবিত।

প্রতি ক্ষণে অন্তহীন মূল্য দিল তারে

মানবের দুর্জয় চেতনা,

দেহদুঃখ-হোমানলে

যে অর্ঘ্যের দিল সে আহুতি–

জ্যোতিষ্কের তপস্যায়

তার কি তুলনা কোথা আছে।

এমন অপরাজিত বীর্যের সম্পদ,

এমন নির্ভীক সহিষ্ণুতা,

এমন উপেক্ষা মরণেরে,

হেন জয়যাত্রা

বহ্নিশয্যা মাড়াইয়া দলে দলে

দুঃখের সীমান্ত খুঁজিবারে

নামহীন জ্বালাময় কী তীর্থের লাগি–

সাথে সাথে পথে পথে

এমন সেবার উৎস আগ্নেয় গহ্বর ভেদ করি

অফুরান প্রেমের পাথেয়।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago