নন্দন-কানন | Nandankanon Getting your Trinity Audio player ready... লও দাসে, হে ভারতি, নন্দন-কাননে,যথা ফোটে পারিজাত ; যথায় উৰ্ব্বশী,—কামের আকাশে বামা চির-পূর্ণ-শশী,—নাচে করতালি দিয়া বীণার স্বননে ;যথা রম্ভা, তিলোত্তমা, অলকা রূপসীমোহে মনঃ সুমধুর স্বর বরিষণে ,—মন্দাকিনী বাহিনীর স্বর্ণ তীরে বসি,মিশায়ে সু-কণ্ঠ-রব বীচির বচনে !যথায় শিশিরের বিন্দু ফুল্ল ফুল-দলেসদা সদ্যঃ ; যথা অলি সতত গুঞ্জরে ;বহে যথা সমীরণ বহি পরিমলে ;বসি যথা শাখা-মুখে কোকিল কুহরে ;লও দাসে ; আঁখি দিয়া দেখি তব বলেভাব-পটে কল্পনা যা সদা চিত্র করে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 126