বটবৃক্ষ | Botobrikkho Getting your Trinity Audio player ready... দেব-অবতার ভাবি বন্দে যে তোমারে,নাহি চাহে মনঃ মোর তাহে নিন্দা করি,তরুরাজ ! প্রত্যক্ষতঃ ভারত-সংসারে,বিধির করুণা তুমি তরু-রূপ ধরি !জীবকুল-হিতৈষিণী, ছায়া সু-সুন্দরী,তোমার দুহিতা, সাধু ! যবে বসুধারেদগধে আগ্নেয় তাপে, দয়া পরিহরি,মিহির, আকুল জীব বাঁচে পূজি তাঁরে।শত-পত্রময় মঞ্চে, তোমার সদনে,খেচর—অতিথি-ব্রজ, বিরাজে সতত,পদ্মরাগ ফলপুঞ্জে ভুঞ্জি হৃষ্ট-মনে ;—মৃদু-ভাষে মিষ্টালাপ কর তুমি কত,মিষ্টালাপি, দেহ-দাহ শীতলি যতনে !দেব নহ; কিন্তু গুণে দেবতার মত।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 235