রামায়ণ | Ramayon Getting your Trinity Audio player ready... সাধিনু নিদ্রায় বৃথা সুন্দর সিংহলে।—স্মৃতি, পিতা বাল্মীকির বৃদ্ধ-রূপ ধরি,বসিলা শিয়রে মোর ; হাতে বীণা করি,গাইলা সে মহাগীত, যাহে হিয়া জ্বলে,যাহে আজু আঁখি হতে অশ্রু-বিন্দু গলে !কে সে মূঢ় ভূভারতে, বৈদেহি সুন্দরি,নাদি আর্দ্রে মনঃ যার তব কথা স্মরি,নিত্য-কান্তি কমলিনী তুমি ভক্তি-জলে!দিব্য চক্ষুঃ দিলা গুরু;দেখিনু সুক্ষণেশিলা জলে;কুম্ভকর্ণ পশিল সমরে,চলিল অচল যেন ভীষণ ঘোষণে,কাঁপায় ধরায় ঘন ভীম-পদ-ভরে।বিনাশিলা রামানুজ মেঘনাদে রণে;বিনাশিলা রঘুরাজ রক্ষোরাজেশ্বরে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 114