সূর্য্য ও মৈনাক-গিরি | Shurjo O Moinak Giri Getting your Trinity Audio player ready... উদয়-অচলে,দিবা-মুখে এক-চক্রে দিলা দরশন, অংশু-মালা গলে,বিতরি সুবর্ণ-রশ্মি চৌদিকে তপন। ফুটিল কমল-জলে সূর্য্যমুখী সুখে স্থলে, কোকিল গাইল কলে, আমোদি কানন।জাগে বিশ্বে নিদ্রা ত্যজি বিশ্ববাসী জন;পুনঃ যেন দেব স্রষ্টা সৃজিলা মহীরে;সজীব হইলা সবে জনমি, অচিরে। অবহেলি উদয়-অচলে, শূন্য-পথে রথবর চলে; বাড়িতে লাগিল বেলা, পদ্মের বাড়িল খেলা,রজনী তারার মেলা সর্ব্বত্র ভাঙ্গিল;—কর-জালে দশ দিক্ হাসি উজলিল।উঠিতে লাগিলা ভানু নীল নভঃস্থলে;দ্বিতীয়-তপন-রূপে নীল সিন্ধু-জলে মৈনাক ভাসিল।কহিল গম্ভীরে শৈল দেব দিবাকরে;—“দেখি তব ধীর গতি দুখে আঁখি ঝরে;পাও যদি কষ্ট,—এস, পৃষ্ঠাসন দিব;যেখানে উঠিতে চাও, সবলে তুলিব।”কহিলা হাসিয়া ভানু;—“তুমি শিষ্টমতি;দৈববলে বলী অামি, দৈববলে গতি।” মধ্যাকাশে শোভিল তপন,— উজ্জ্বল-যৌবন, প্রচণ্ড-কিরণ;তাপিল উত্তাপে মহী; পবন বহিলাঅাগুনের শ্বাস-রূপে; সব শুকাইলা— শুকাল কাননে ফুল; প্রাণিকুল ভয়াকুল;জলের শীতল দেহ দহিয়া উঠিল; কমলিনী কেবল হাসিল! হেন কালে পতনের দশা, আ মরি; সহসা আসি উতরিল;—হিরণ্ময় রাজাসন ত্যজিতে হইল! অধোগামী এবে রবি, বিষাদে মলিন-ছবি,হেরি মৈনাকেরে পুনঃ নীল সিন্ধু-জলে, সম্ভাষি কহিলা কুতূহলে;—“পাইতেছি কষ্ট, ভাই, পূর্ব্বাসন লাগি;দেহ পৃষ্ঠাসন এবে, এই বর মাগি;লও ফিরে মোরে, সখে, ও মধ্য-গগনে;—অাবার রাজত্ব করি, এই ইচ্ছা মনে।”হাসি উত্তরিল শৈল;—“হে মূঢ় তপন,অধঃপাতে গতি যার কে তার রক্ষণ!রমার থাকিলে কৃপা, সবে ভালবাসে;—কাঁদ যদি, সঙ্গে কাঁদে; হাস যদি, হাসে;ঢাকেন বদন যবে মাধব-রমণী,সকলে পলায় রড়ে, দেখি যেন ফণী।”-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 131