সাংসারিক জ্ঞান | Sangsarik Gyan Getting your Trinity Audio player ready... “কি কাজ বাজায়ে বীণা ; কি কাজ জাগায়েসুমধুর প্রতিধ্বনি কাব্যের কাননে ?কি কাজ গরজে ঘন কাব্যের গগনেমেঘ-রূপে, মনোরূপ ময়ূরে নাচায়ে ?স্বতরিতে তুলি তোরে বেড়াবে কি বায়েসংসার-সাগর-জলে, স্নেহ করি মনেকোন জন ?দেবে—অন্ন অৰ্দ্ধ মাত্র খায়ে,ক্ষুধায় কাতর তোরে দেখি রে তোরণে ?ছিঁড়ি তার-কুল, বীণা ছুড়ি ফেল দূরে! ”কহে সাংসারিক জ্ঞান—ভবে বৃহস্পতি ।কিন্তু চিত্ত-ক্ষেত্রে যবে এ বীজ অস্কুরে,উপাড়ে ইহায় হেন কাহার শকতি ?উদাসীন-দশা তার সদা জীব-পুরে,যে অভাগা রাঙা পদ ভজে, মা ভারতি।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 124