সাগরে তরি | Sagore Tori Getting your Trinity Audio player ready... হেরিনু নিশায় তরি অপথ সাগরে,মহাকায়া, নিশাচরী, যেন মায়া-বলে,বিহঙ্গিনী-রূপ ধরি, ধীরে ধীরে চলে,রঙ্গে সুধবল পাখা বিস্তারি অম্বরে!রতনের চূড়া-রূপে শিরোদেশে জ্বলেদীপাবলী, মনোহরা নানা বর্ণ করে,—শ্বেত, রক্ত, নীল, পীত, মিশ্রিত পিঙ্গলেচারি দিকে ফেনাময় তরঙ্গ সুস্বরেগাইছে আনন্দে যেন, হেরি এ সুন্দরীবামারে, বাখানি রূপ, সাহস, আকৃতি।ছাড়িতেছে পথ সবে আস্তে ব্যস্তে সরি,নীচ জন হেরি যথা কুলের যুবতী।চলিছে গুমরে বামা পথ আলো করি,শিরোমণি-তেজে যথা ফণিনীর গতি।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 117