সমাপ্তে | Somapte Getting your Trinity Audio player ready... বিসর্জ্জিব আজি, মা গো, বিস্মৃতির জলে( হৃদয়-মণ্ডপ, হায়, অন্ধকার করি!)ও প্রতিমা!নিবাইল,দেখ,হোমানলেমনঃ-কুণ্ডে অশ্রু-ধারা মনোদুঃখে ঝরি!শুখাইল দুরদৃষ্ট সে ফুল্ল কমলে,যার গন্ধামোদে অন্ধ এ মনঃ,বিস্মরিসংসারে ধর্ম্ম,কর্ম্ম!ডুবিল সে তরি,কাব্য-নদে খেলাইনু যাহে পদ-বলেঅল্প দিন!নারিনু,মা,চিনিতে তোমারেশৈশব,অবোধ আমি!ডাকিলা যৌবনে;(যদিও অধম পুত্র,মা কি ভুলে তারে?)এবে—ইন্দ্রপ্রস্থ ছাড়ি যাই দূর বনে!এই বর,হে রবদে,মাগি শেষ বারে,—জ্যোতির্ম্ময় কর বঙ্গ—ভারত-রতনে!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 118