সুভদ্রা-হরণ | Subhodra Horon Getting your Trinity Audio player ready... তোমার হরণ-গীত গাব বঙ্গাসরেনব তানে, ভেবেছিনু সুভদ্রা সুন্দরি;কিন্তু ভাগ্যদোষে, শুভে, আশার লহরীশুখাইল, যথা গ্ৰীষ্মে জলরাশি সরে!ফলে কি ফুলের কলি যদি প্রেমাদরেনা দেন শিশিরামৃত তারে বিভাবরী?ঘৃতাহুতি না পাইলে, কুণ্ডের ভিতরে,ম্রিয়মাণ, অভিমানে তেজঃ পরিহরি,বৈশ্বানর দুরদৃষ্ট মোর, চন্দ্রাননে,কিন্তু ( ভবিষ্যৎ কথা কহি ) ভবিষ্যতেভাগ্যবানতর কবি, পূজি দ্বৈপায়নে,ঋষি-কুল-রত্ব দ্বিজ গাবে লো ভারতেতোমার হরণ-গীত ; তুষি বিজ্ঞ জনেলভিবে সুযশঃ, সাঙ্গি—এ সঙ্গীত-ব্ৰতে !-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 118