শিশুপাল | Shishupal Getting your Trinity Audio player ready... নর-পাল-কুলে তব জনম সুক্ষণেশিশুপাল ! কহি শুন, রিপুরূপ ধরি,ওই যে গরুড়-ধ্বজে গরজেন ঘনেবীরেশ, এ ভব-দহে মুকতির তরি!টঙ্কারি কার্ম্মুক, পশ হুহুঙ্কারে রণে ;এ ছার সংসার-মায়া অম্তিমে পাসরি ;নিন্দাছলে বন্দ, ভক্ত, রাজীব-চরণে ।জানি, ইষ্টদেব তব, নহেন হে অরিবাসুদেব ; জানি আমি বাগ্দেবীর বরে ।লৌহদন্ত হল, শুন, বৈষ্ণব সুমতি,ছিঁড়ি ক্ষেত্রে-দেহ যথা ফলবান করেসে ক্ষেত্রে ; তোমায় ক্ষণ যাতিনি তেমতিআজি, তীক্ষ্ণ শর-জালে বধি এ সমরে,পাঠাবেন সুবৈকুণ্ঠে সে বৈকুণ্ঠ-পতি ।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 135