গোগৃহ-রণে | Gogriho Rone Getting your Trinity Audio player ready... হুহুঙ্কারি টঙ্কারিলা ধনুঃ ধনুর্দ্ধারীধনঞ্জয়,মৃত্যুঞ্জয় প্রলয়ে যেমতি!চৌদিকে ঘেরিল বীরে রথ সারি সারি,স্থির বিজলীর তেজঃ,বিজলীর গতি!—শর-জালে শূর-ব্রজে সহজে সংহারিশূরেন্দ্র,শোভিলা পূনঃ যথা দিনপতিপ্রখর কিরণে মেঘে খ-মুখে নিবারি,শোভেন অম্লানে নভে।উত্তরের প্রতিকহিলা আনন্দে বলী;—”চালাও স্যন্দনেবিরাট-নন্দন,দ্রুতে,যথা সৈন-দলেলুকাইছে দুর্য্যোধন হেরি মোরে রণে,তেজস্বী মৈনাক যথা সাগরের জলেবজ্রাগ্নির কাল তেজে ভয় পেয়ে মনে।—দণ্ডিব প্রচণ্ডে দুষ্টে গাণ্ডীবের বলে।”-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 132