মরীচিকা | morichika Getting your Trinity Audio player ready... ওই-যে তোমার মানস-প্রজাপতিঘরছাড়া সব ভাবনা যত, অলস দিনে কোথা ওদের গতি। দখিন হাওয়ার সাড়া পেয়েচঞ্চলতার পতঙ্গদল ভিতর থেকে বাইরে আসে ধেয়ে। চেলাঞ্চলে উতল হল তারা, চক্ষে মেলে চপল পাখা আকাশে পথহারা। বকুলশাখায় পাখির হঠাৎ ডাকেচমকে-যাওয়া চরণ ঘিরে ঘুরে বেড়ায় শাড়ির ঘূর্ণিপাকে। কাটায় ব্যর্থ বেলা অঙ্গে অঙ্গে অস্থিরতার চকিত এই খেলা। মনে তোমার ফুল-ফোটানো মায়া অস্ফুট কোন্ পূর্বরাগের রক্তরঙিন ছায়া। ঘিরল তারা তোমায় চারি পাশে ইঙ্গিতে আভাসে ক্ষণে ক্ষণে চমকে ঝলকে। তোমার অলকেদোলা দিয়ে বিনা ভাষায় আলাপ করে কানে কানে, নাই কোনো যার মানে। মরীচিকার ফুলের সাথেমরীচিকার প্রজাপতির মিলন ঘটে ফাল্গুনপ্রভাতে। আজি তোমার যৌবনেরে ঘেরি যুগলছায়ার স্বপনখেলা তোমার মধ্যে হেরি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 133