ওই-যে সন্ধ্যা খুলিয়া ফেলিল তার | oi je sondhya khuliya phelilo tar Getting your Trinity Audio player ready... ওই-যে সন্ধ্যা খুলিয়া ফেলিল তার সোনার অলংকার।ওই সে আকাশে লুটায়ে আকুল চুলঅঞ্জলি ভরি ধরিল তারার ফুল, পূজায় তাহার ভরিল অন্ধকার।ক্লান্তি আপন রাখিয়া দিল সে ধীরে স্তব্ধ পাখির নীড়ে।বনের গহনে জোনাকি-রতন-জ্বালালুকায়ে বক্ষে শান্তির জপমালা জপিল সে বারবার।ওই-যে তাহার লুকানো ফুলের বাস গোপনে ফেলিল শ্বাস।ওই-যে তাহার প্রাণের গভীর বাণীশান্ত পবনে নীরবে রাখিল আনি আপন বেদনাভার।ওই-যে নয়ন অবগুণ্ঠনতলে ভাসিল শিশিরজলে।ওই-যে তাহার বিপুল রূপের ধনঅরূপ আঁধারে করিল সমর্পণ চরম নমস্কার।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 143