প্রভাতে যখন শঙ্খ | prabhaate jakhan shankha Getting your Trinity Audio player ready... প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাজিতোমার প্রাঙ্গনতলে, ভরি লয়ে সাজিচলেছিল নরনারী তেয়াগিয়া ঘরনবীন শিশিরসিক্ত গুঞ্জনমুখরস্নিগ্ধবনপথ দিয়ে। আমি অন্যমনেসঘনপল্লবপুঞ্জ ছায়াকুঞ্জবনেছিনু শুয়ে তৃণাস্তীর্ণ তরঙ্গিণীতীরেবিহঙ্গের কলগীতে সুমন্দ সমীরে।আমি যাই নাই দেব,তোমার পূজায়–চেয়ে দেখি নাই পথে কারা চলে যায়।আজ ভাবি ভালো হয়েছিল মোর ভুল,তখন কুসুমগুলি আছিল মুকুল-হেরো তারা সারা দিনে ফুটিতেছে আজি।অপরাহ্নে ভরিলাম এ পূজার সাজি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 95