প্রভাতে প্রভাতে পাই আলোকের | probhate probhate pai aloker Getting your Trinity Audio player ready... প্রভাতে প্রভাতে পাই আলোকের প্রসন্ন পরশেঅস্তিত্বের স্বর্গীয় সম্মান,জ্যোতিঃস্রোতে মিশে যায় রক্তের প্রবাহ,নীরবে ধ্বনিত হয় দেহে মনে জ্যোতিষ্কের বাণী।রহি আমি দু চক্ষুর অঞ্জলি পাতিয়াপ্রতিদিন ঊর্ধ্ব-পানে চেয়ে।এ আলো দিয়েছে মোরে জন্মের প্রথম অভ্যর্থনা,অস্তসমুদ্রের তীরে এ আলোর দ্বারেরবে মোর জীবনের শেষ নিবেদন।মনে হয়, বৃথা বাক্য বলি, সব কথা বলা হয় নাই;আকাশবাণীর সাথে প্রাণের বাণীরসুর বাঁধা হয় নাই পূর্ণ সুরে,ভাষা পাই নাই।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 96