পরেশনাথ গিরি |Poreshnath Giri Getting your Trinity Audio player ready... হেরি দূরে উর্দ্ধশিরঃ তোমার গগনে,অচল, চিত্রিত পটে জীমূত যেমতি।ব্যোমকেশ তুমি কি হে, (এই ভাবি মনে)মজি তপে, ধরেছ ও পাষাণ-মূরতি?এ হেন ভীষণ কায়া কার বিশ্বজনে?তবে যদি নহ তুমি দেব উমাপতি,কহ, কোন্ রাজবীর তপোব্রতে ব্ৰতী—খচিত শিলার বর্ম্ম কুসুম-রতনেতোমার? যে হর-শিরে শশিকলা হাসে,সে হর কিরীটরূপে তব পুণ্য শিরে,চিরবাসী, যেন বাঁধা চিরপ্রেমপাশে!হেরিলে তোমায় মনে পড়ে ফাল্গুনিরেসেবিলা বীরেশ যবে পাশুপত আশেইন্দ্ৰকীল নীলচূড়ে দেব ধূর্জ্জটিরে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 89