প্রাণ | Pran Getting your Trinity Audio player ready... কি সুরাজ্যে, প্রাণ, তব রাজ-সিংহাসন !বাহু-রূপে দুই রথী, দুর্জয় সমরে,বিধির বিধানে পুরী তব রক্ষা করে ;—পঞ্চ অনুচর তোমা সেবে অনুক্ষণ ।সুহাসে ঘ্ৰাণেরে গন্ধ দেয় ফুলবন ;যতনে শ্রবণ আনে সুমধুর স্বরে ;সুন্দর যা কিছু আছে, দেখায় দর্শনভূতলে, সুনীল নভে, সৰ্ব্ব চরাচরে !স্পর্শ, স্বাদ, সদা ভোগ যোগায়, সুমতি !পদরূপে দুই বাজী তব রাজ-দ্বারে ;জ্ঞান-দেব মন্ত্রী তব—ভবে বৃহস্পতি ;—সরস্বতী অবতার রসনা সংসারে !স্বর্ণস্রোতোরূপে লহু, অবিরল-গতি,বহি অঙ্গে, রঙ্গে ধনী করে হে তোমারে !-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 76