নূতন বৎসর | Nuton Batsor Getting your Trinity Audio player ready... ভূত-রূপ সিন্ধু-জলে গড়ায়ে পড়িলবৎসর, কালের ঢেউ, ঢেউর গমনে।নিত্যগামী রথচক্র নীরবে ঘুরিলআবার আয়ুর পথে। হৃদয়-কাননে,কত শত আশা-লতা শুখায়ে মরিল,হায় রে, কব তা কারে, কব তা কেমনে!কি সাহসে আবার বা রোপিব যতনে ।সে বীজ, যে বীজ ভূতে বিফল হইল!বাড়িতে লাগিল বেলা ; ডুবিবে সত্বরেতিমিরে জীবন-রবি। আসিছে রজনী,নাহি যার মুখে কথা বায়ু-রূপ স্বরে ;নাহি যার কেশ-পাশে তারা-রূপ মণি ;চির-রুদ্ধ দ্বার যার নাহি মুক্ত করেঊষা,—তপনের দূতী, অরুণ-রমণী!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 121