কেউটিয়া সাপ | Keutiya Sap Getting your Trinity Audio player ready... বিষাগার শিরঃ হেরি মণ্ডিত কমলেতোর, যম-দূত, জন্মে বিস্ময় এ মনে!কোথায় পাইলি তুই,—কোন্ পুণ্যবলে—সাজাতে কুচূড়া তোর, হেন সুভূষণে ?বড়ই অহিত-কারী তুই এ ভবনে।জীব-বংশ-ধ্বংস-রূপে সংসার-মণ্ডলেসৃষ্টি তোর। ছটফটি, কে না জানে, জ্বলেশরীর, বিষাগ্নি যবে জ্বালাস্ দংশনে?—কিন্তু তোর অপেক্ষা রে, দেখাইতে পারি,তীক্ষ্ণতর বিষধর অরি নর-কুলে!তোর সম বাহ-রূপে অতি মনোহারী,—তোর সম শিরঃ-শোভা রূপ-পদ্ম-ফুলে।কে সে ? কবে কবি, শোন্! সে রে সেই নারী,যৌবনের মদে যে রে ধৰ্ম্ম-পথ ভুলে!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 120