নিশার স্বপন ছুটল রে | nishar swopon chhutlo re Getting your Trinity Audio player ready... নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে।টুটল বাঁধন টুটল রে। রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ-পানে, হৃদয়শতদলের সকল দলগুলি এই ফুটল রে, এই ফুটল রে। দুয়ার আমার ভেঙে শেষেদাঁড়ালে এই আপনি এসেনয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে। আকাশ হতে প্রভাত-আলো আমার পানে হাত বাড়ালো, ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে, এই উঠল রে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 89