বর্ষশেষ | borshoshesh Getting your Trinity Audio player ready... নির্মল প্রত্যুষে আজি যত ছিল পাখিবনে বনে শাখে শাখে উঠিয়াছে ডাকি।দোয়েল শ্যামার কণ্ঠে আনন্দ-উচ্ছ্বাস,গেয়ে গেয়ে পাপিয়ার নাহি মিটে আশ।করুণ মিনতিস্বরে অশ্রান্ত কোকিলঅন্তরের আবেদনে ভরিছে নিখিল।কেহ নাচে, কেহ গায়, উড়ে মত্তবৎ,ফিরিয়া পেয়েছে যেন হারানো জগৎ।পাখিরা জানে না কেহ আজি বর্ষশেষ,বকবৃদ্ধ-কাছে নাহি শুনে উপদেশ।যতদিন এ আকাশে এ জীবন আছে,বরষের শেষ নাহি তাহাদের কাছে।মানুষ আনন্দহীন নিশিদিন ধরিআপনারে ভাগ করে শতখানা করি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 86