নিকটে | Nikote Getting your Trinity Audio player ready... বাদলা-কালো স্নিগ্ধা আমার কান্ত এল রিমঝিমিয়ে,বৃষ্টিতে তার বাজল নুপূর পায়জোরেরই শিঞ্জিনী যে।ফুটল উষার মুখটি অরুণ, ছাইল বাদল তাম্বু ধরায়;জমল আসর বর্ষা-বাসর, লাও সাকি লাও ভর-পিয়ালায়।ভিজল কুঁড়ির বক্ষ-পরাগ হিম-শিশিরের আমেজ পেয়েহমদম! হরদম দাও মদ, মস্ত্ করো গজল গেয়ে!ফেরদৌসের ঝরকা বেয়ে গুল-বাগিচায় চলচে হাওয়া,এই তো রে ভাই ওক্ত খুশির, দ্রাক্ষারসে দিলকে নাওয়া।কুঞ্জে জরীন ফারসি ফরাস বিছিয়েচে আজ ফুলবালারা,আজ চাই-ই চাই লাল-শিরাজি স্বচ্ছ-সরস খোর্মা-পারা!মুক্তকেশী ঘোর-নয়না আজ হবে গো কান্তা সাকি,চুম্বন এবং মিষ্টি হাতের মদ পেতে তাই ভরসা রাখি!কান্তা সাথে বাঁচতে জনম চাও যদি কওসর-অমিয়,সুর বেঁধে বীণ সারেঙ্গিতে খুবসে শিরীন শরাব পিয়ো!খুঁজবে যেদিন সিকান্দারের বাঞ্ছিত আব্-হায়াত কুঁয়ায়,সন্ধান তার মিলবে আশেক দিল-পিয়ারার ওষ্ঠ চুমায়!খামখা তুমি মরছ কাজী শুষ্ক তোমার শাস্ত্র ঘেঁটে,মুক্তি পাবে মদখোরের এই আল-কিমিয়ার পাত্র চেটে!-কাজী নজরুল ইসলাম Post Views: 165