খোকার খুশি | Khokar Khushi Getting your Trinity Audio player ready... কী যে ছাই ধানাই-পানাই –সারাদিন বাজছে সানাই,এদিকে কারুর গা নাই আজই না মামার বিয়ে!বিবাহ! বাস, কী মজা!সারাদিন মণ্ডা গজাগপাগপ খাও না সোজা দেয়ালে ঠেসান দিয়ে।তবু বর হচ্ছিনে ভাই,বরের কী মুশকিলটাই –সারাদিন উপোস মশাই শুধু খাও হরিমটর!শোনো ভাই, মোদের যবেবিবাহ করতে হবে –‘বিয়ে দাও’ বলব, ‘তবে কিছুতেই হচ্ছিনে বর!’সত্যি, কও না মামা,আমাদের অমনি জামাঅমনি মাথায় ধামা দেবে না বিয়ে দিয়ে?মামিমা আসলে এ ঘরমোদেরও করবে আদর?বাস, কী মজার খবর! আমি রোজ করব বিয়ে॥-কাজী নজরুল ইসলাম Post Views: 397