নতুন রঙ | notun rong Getting your Trinity Audio player ready... এ ধূসর জীবনের গোধূলি, ক্ষীণ তার উদাসীন স্মৃতি,মুছে-আসা সেই ম্লান ছবিতে রঙ দেয় গুঞ্জনগীতি।ফাগুনের চম্পক পরাগে সেই রঙ জাগে,ঘুমভাঙা কোকিলের কূজনে সেই রঙ লাগে,সেই রঙ পিয়ালের ছায়াতে ঢেলে দেয় পূর্ণিমাতিথি।এই ছবি ভৈরবী-আলাপে দোলে মোর কম্পিত বক্ষে,সেই ছবি সেতারের প্রলাপে মরীচিকা এনে দেয় চক্ষে,বুকের লালিম-রঙে রাঙানো সেই ছবি স্বপ্নের অভ্রতথি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 135