এ দ্যুলোক মধুময় | e dyulok modhumoy Getting your Trinity Audio player ready... এ দ্যুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি–অন্তরে নিয়েছি আমি তুলিএই মহামন্ত্রখানি,চরিতার্থ জীবনের বাণী।দিনে দিনে পেয়েছিনু সত্যের যা-কিছু উপহারমধুরসে ক্ষয় নাই তার।তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে–সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে।শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীরব’লে যাব তোমার ধূলিরতিলক পরেছি ভালে,দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে।সত্যের আনন্দরূপ এ ধূলিতে নিয়েছে মুরতি,এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 137