দুর্লভ জন্ম | durlobh jonmo Getting your Trinity Audio player ready... একদিন এই দেখা হয়ে যাবে শেষ,পড়িবে নয়ন-‘পরে অন্তিম নিমেষ।পরদিনে এইমতো পোহাইবে রাত,জাগ্রত জগৎ-‘পরে জাগিবে প্রভাত।কলরবে চলিবেক সংসারের খেলা,সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা।সে কথা স্মরণ করি নিখিলের পানেআমি আজি চেয়ে আছি উৎসুক নয়ানে।যাহা-কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়,সকলি দুর্লভ ব’লে আজি মনে হয়।দুর্লভ এ ধরণীর লেশতম স্থান,দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ।যা পাই নি তাও থাক্, যা পেয়েছি তাও,তুচ্ছ ব’লে যা চাই নি তাই মোরে দাও।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 160