স্মৃতি-পাথেয় | smriti patheyo Getting your Trinity Audio player ready... একদিন কোন্ তুচ্ছ আলাপের ছিন্ন অবকাশেসে কোন্ অভাবনীয় স্মিতহাসেঅন্যমনা আত্মভোলাযৌবনেরে দিয়ে ঘন দোলামুখে তব অকস্মাৎ প্রকাশিল কী অমৃত-রেখাকভু যার পাই নাই দেখা,দুর্লভ সে প্রিয়অনির্বচনীয়।হে মহা অপরিচিতএক পলকের লাগি হয় সচকিতগভীর অন্তরতর প্রাণেকোন্ দূরে বনান্তের পথিকের গানে;সে অপূর্ব আসে ঘরেপথহারা মুহূর্তের তরে।বৃষ্টিধারামুখরিত নির্জন প্রবাসেসন্ধ্যাবেলা যূথিকার সকরুণ স্নিগ্ধ গন্ধশ্বাসে,চিত্তে রেখে দিয়ে গেল চিরস্পর্শ স্বীয়তাহারি স্খলিত উত্তরীয়।সে বিস্মিত ক্ষণিকেরে পড়ে মনেকোনোদিন অকারণে ক্ষণে ক্ষণেশীতের মধ্যাহ্নকালে গোরুচরা শস্যরিক্ত মাঠেচেয়ে চেয়ে বেলা যবে কাটে।সঙ্গহারা সায়াহ্নের অন্ধকারে সে স্মৃতির ছবিসূর্যাস্তের পার হতে বাজায় পূরবী।পেয়েছি যে-সব ধন যার মূল্য আছেফেলে যাই পাছেসেই যার মূল্য নাই, জানিবে না কেওসঙ্গে থাকে অখ্যাত পাথেয়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 142