ARTPOET.IN

তোমার মঙ্গলকার্য | tomar mongolkarjo

Getting your Trinity Audio player ready...

তোমার মঙ্গলকার্য

      তব ভৃত্য-পানে

অযাচিত যে প্রেমেরে

      ডাক দিয়ে আনে,

যে অচিন্ত্য শক্তি দেয়,

      যে অক্লান্ত প্রাণ,

সে তাহার প্রাপ্য নহে–

      সে তোমারি দান।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top