তোমার মাঝে আমারে পথ | tomar majhe amare poth Getting your Trinity Audio player ready... তোমার মাঝে আমারে পথ ভুলিয়ে দাও গো, ভুলিয়ে দাও।বাঁধা পথের বাঁধন হতে টলিয়ে দাও গো, দুলিয়ে দাও।পথের শেষে মিলবে বাসাসে কভু নয় আমার আশা,যা পাব তা পথেই পাব- দুয়ার আমার খুলিয়ে দাও। কেউ বা ওরা ঘরে ব’সে ডাকে মোরে পুঁথির পাতায়।কেউ বা ওরা অন্ধকারে মন্ত্র প’ড়ে মনকে মাতায়।ডাক শুনেছি সকলখানেসে কথা যে কেউ না মানে;সাহস আমার বাড়িয়ে দিয়ে পরশ তোমার বুলিয়ে দাও।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 150