তব পূজা না আনিলে দণ্ড দিবে তারে | taba poojaa naa aanile danda dibe taare Getting your Trinity Audio player ready... তব পূজা না আনিলে দণ্ড দিবে তারে,যমদূত লয়ে যাবে নরকের দ্বারে–ভক্তিহীনে এই বলি যে দেখায় ভয়তোমার নিন্দুক সে যে, ভক্ত কভু নয়।হে বিশ্বভুবনরাজ, এ বিশ্বভুবনেআপনারে সব চেয়ে রেখেছ গোপনেআপন মহিমা-মাঝে। তোমার সৃষ্টিরক্ষুদ্র বালুকণাটুকু,ক্ষণিক শিশিরতারাও তোমার চেয়ে প্রত্যক্ষ আকারেদিকে দিকে ঘোষণা করিছে আপনারে।যা-কিছু তোমারি তাই আপনার বলিচিরদিন এ সংসার চলিয়াছে ছলি–তবু সে চোরের চৌর্য পড়ে না তো ধরা।আপনারে জানাইতে নাই তব ত্বরা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 99