জলধর | Jolodhor Getting your Trinity Audio player ready... ১ চেয়ে দেখ,প্রিয়সখি,কি শোভা গগনে!সুগন্ধ-বহ-বাহন, সৌদামিনী সহ ঘন ভ্ৰমিতেছে মন্দগতি প্রেমানন্দ মনে!ইন্দ্র-চাপ রূপ ধরি, মেঘরাজ ধ্বজোপরি, শোভিতেছে কামকেতু—খচিত রতনে! ২ লাজে বুঝি গ্রহরাজ মুদিছে নয়ন!মদন উৎসবে এবে, মাতি ঘনপতি সেবে রতিপতি সহ রতি ভুবনমোহন!চপলা চঞ্চলা হয়ে, হাসি প্রাণনাথে লয়ে তুষিছে তাহায় দিয়ে ঘন আলিঙ্গন! ৩ নাচিছে শিখিনী সুখে কেকা রব করি,হেরি ব্রজ কুঞ্জবনে, রাধা রাধাপ্রাণধনে, নাচিত যেমতি যত গোকুল সুন্দরী!উড়িতেছে চাতকিনী শূন্যপথে বিহারিণী জয়ধ্বনি করি ধনী—জলদ-কিঙ্করী! ৪ হায় রে কোথায় আজি শ্যাম জলধর।তব প্রিয় সৌদামিনী, কাঁদে নাথ একাকিনী রাধারে ভুলিলে কি হে রাধামনোহর?রত্নচূড়া শিরে পরি, এস বিশ্ব আলো করি, কনক উদয়াচলে যথা দিনকর। ৫ তব অপরূপ রূপ হেরি, গুণমণি,অভিমানে ঘনেশ্বর যাবে কাঁদি দেশান্তর, আখণ্ডল-ধনু লাজে পালাবে অমনি;দিনমণি পুনঃ আসি উদিবে আকাশে হাসি; রাধিকার সুখে সুখী হইবে ধরণী; ৬ নাচে গোকুল নারী, যথা কমলিনীনাচে মলয়-হিল্লোলে সরসী-রূপসী-কোলে, রুণু রুণু মধু বোলে বাজায়ে কিঙ্কিণী!বসাইও ফুলাসনে এ দাসীরে তব সনে তুমি নব জলধর এ তব অধীনী! ৭ অরে আশা আর কি রে হবি ফলবতী?আর কি পাইব তারে সদা প্রাণ চাহে যারে পতি-হারা রতি কি লো পাবে রতি-পতি?মধু কহে হে কামিনী, আশা মহামায়াবিনী! মরীচিকা কার তৃষা কবে তোষে সতি?-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 119