ঐ এল বৈশাখ, ঐ নামে গ্রীষ্ম, খাইখাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব ! চোখে যেন দেখি তার ধুলিময় অঙ্গ, বিকট কুটিলজটে ভ্রুকুটির ভঙ্গ, রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে, ক্ষুধার আগুন যেন জ্বলে তার জঠরে ! মনে হয় বুঝি তার নিঃশ্বাস মাত্রে তেড়ে আসে পালাজ্বর পৃথিবীর গাত্রে ! ভয় লাগে হয় বুঝি ত্রিভুবন ভস্ম- ওরে ভাই ভয় নাই পাকে ফল শস্য ! তপ্ত ভীষণ চুলা জ্বালি নিজ বক্ষে পৃথিবী বসেছে পাকে, চেয়ে দেখ চক্ষে,- আম পাকে, জাম পাকে, ফল পাকে কত যে, বুদ্ধি যে পাকে কত ছেলেদের মগজে !