ঠিকানা | Thikana Getting your Trinity Audio player ready... আরে আরে জগমোহন- এস, এস, এস-বলতে পার কোথায় থাকে আদ্যনাথের মেশো?আদ্যনাথের নাম শোননি? খগেনকে তো চেনো?শ্যাম বাগচি খগেনেরই মামাশ্বশুর জেনো।শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ীওলা-(কি যেন নাম ভুলে গেছি), তারই মামার শালা;তারই পিশের খড়তুতো ভাই আদ্যনাথের মেশো-লক্ষী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো।ঠিকানা চাও? বলছি শোন; আমড়াতলার মোড়েতিন-মুখো তিন রাস্তা গেছে তারি একটা ধ’রে,চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে;চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে।দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়াছে কত,তারি ভিতর ঘুরবে খানিক গোলকধাঁধাঁর মত।তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচর মেরে ,ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে।তবেই আবার পড়বে এসে আমড়া তলার মোড়ে-তারপরে যাও যেথায় খুশি- জ্বালিয়ো নাকো মোরে ।-সুকুমার রায় Post Views: 449