কন্যাবিদায় | konyabiday Getting your Trinity Audio player ready... জননী, কন্যারে আজ বিদায়ের ক্ষণেআপন অতীতরূপ পড়িয়াছে মনেযখন বালিকা ছিলে। মাতৃক্রোড় হতেতোমারে ভাসালো ভাগ্য দূরতর স্রোতেসংসারের। তার পর গেল কত দিনদুঃখে সুখে, বিচ্ছেদের ক্ষত হল ক্ষীণ। এ-জন্মের আরম্ভভূমিকা– সংকীর্ণ সেপ্রথম উষার মতো– ক্ষণিক প্রদোষেমিলাইল লয়ে তার স্বর্ণ কুহেলিকা।বাল্যে পরেছিলে শুভ্র মাঙ্গল্যের টিকা,সিন্দূররেখায় হল লীন। সে-রেখাটিজীবনের পূর্বভাগ দিল যেন কাটি।আজ সেই ছিন্নখণ্ড ফিরে এল শেষেতোমার কন্যার মাঝে অশ্রুর আবেশে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 90