জননী, তোমার করুণ চরণখানি | jononi tomar korun choronkhani Getting your Trinity Audio player ready... জননী, তোমার করুণ চরণখানিহেরিনু আজি এ অরুণকিরণ রূপে।জননী, তোমার মরণহরণ বাণীনীরব গগনে ভরি উঠে চুপে চুপে। তোমারে নমি হে সকল ভুবন-মাঝে, তোমারে নমি হে সকল জীবন-কাজে; তনু মন ধন করি নিবেদন আজি ভক্তিপাবন তোমার পূজার ধূপে। জননী, তোমার করুণ চরণখানি হেরিনু আজি এ অরুণকিরণ রূপে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 80